রাজবাড়ীতে গণস্বাস্থ্য কেন্দ্রের বার্ষিক প্রতিবেদন পেশ
- আপডেট সময় : ০৫:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ১২৫ বার পঠিত

রাজবাড়ীতে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর মঙ্গলবার বেলা ১২ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কনফারেন্স রুমে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে চির সাপোর্ট কমিটির সহযোগিতায় বাৎসরিক প্রতিবেদন পেশ করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. জুলফিকার আলী।
বার্ষিক প্রতিবেদন সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক মো. আবু কায়সার খান।
এসময় রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুবর্ণা রাণী সাহা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি ও রাস এনজিও’র নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান লাবু, গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারি পরিচালক ডাঃ মাহজাবিন চৌধুরী, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস প্রমুখসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধি গণ।
বাৎসরিক প্রতিবেদন শেষে উপস্থিত সবার বিভিন্ন প্রশ্নের সঠিক সমাধান এবং গণস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রমের বিবরণ দেন গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারি পরিচালক ডাঃ মাহজাবিন চৌধুরী। তিনি আরও বলেন, আমাদের এ প্রকল্পটি নভেম্বর মাসেই শেষ। পরবর্তীতে প্রকল্প বৃদ্ধি হলে আমরা যৌনপল্লীসহ আশেপাশের সকলকে প্রকল্পের সুবিধাসমূহ দিতে পারবো।
জেলা প্রশাসক আবু কায়সার খান তার বক্তব্যে বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্যখাতে গোয়ালন্দ উপজেলায় অনেক ভালো ভালো কাজ করছে। তাদের প্রকল্পটি এমাসেই শেষ হওয়াই হতাশা প্রকাশ করছি সেই সাথে গণস্বাস্থ্যকে অনুরোধ জানাচ্ছি প্রকল্পটি পুনরায় যাতে বৃদ্ধি হয় সে বিষয়ে নজর দিতে।
























