গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণে সচেতনমুলক সভা
- আপডেট সময় : ০৮:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ১২৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১১অক্টোবর) বিকাল তিনটায় দৌলতদিয়া পদ্মা নদীর পাড়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, নৌপুলিশ সুপার ফরিদপুর অঞ্চল মোঃ আশিক সাইদ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমীন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী এবং চার ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা -আল রাজীব। ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০) পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সভায় উক্ত সময় ইলিশ মাছ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় না করা এবং মা ইলিশ সংরক্ষণ করবার জন্য সমাজের সকল মহলের প্রতি আহ্বান জানানো হয়।
























