ঢাকা ০২:০০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে পরিষ্কার-পরিচ্ছন্নতা বন্ধের ঘোষণা হরিজন সম্প্রদায়ের

তহমিদুর রহমান-বগুড়া:
  • আপডেট সময় : ০৭:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ২৭৪ বার পঠিত

বগুড়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখা ও বগুড়া পৌরসভার শ্রমিক ইউনিয়ন যৌথ কমিটির নেতৃবৃন্দ। সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের সাতমাথায় এক মানববন্ধনে এ ঘোষণা দেয়া হয়।

সম্প্রতি এম.এ.কে আজাদ ওরফে প্রিন্স মাহমুদ গত ৩ সেপ্টেম্বর তারিথে স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বগুড়া পৌরসভা ও মেয়র রেজাউল করিম বাদশা’র বিরুদ্ধে মানহানিকর মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সাতমাথা থেকে পৌরসভায় এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বগুড়া পৌরসভার মেয়র কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নি। তিনি কখনো কোনো দুর্নীতি করেন নি। প্রিন্স যদি এই মিথ্যা মামলা তুলে না নেয়, তাহলে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানির ব্যবস্থা ও লাইটের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখা ও বগুড়া পৌরসভার শ্রমিক ইউনিয়ন যৌথ কমিটির আহ্বায়ক মোঃ মানিক মিয়া, যুগ্ম আহ্বায়ক শ্রী দিপক রাম, সচিব মোঃ মতিয়ার রহমান মতি, সজল কুমার দাস নিপু, মিনহাজুল ইসলাম, মামুনুর রশিদ পেস্তা, আলমগীর হোসেন, সুধীর, টুটুল চটিয়া, চন্দন, আনোয়ার হোসেন ও ডিজেল, নিরোদ, সবুজ প্রমুখ।

ট্যাগস :

মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে পরিষ্কার-পরিচ্ছন্নতা বন্ধের ঘোষণা হরিজন সম্প্রদায়ের

আপডেট সময় : ০৭:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩