গোয়ালন্দে উজানচর মজলিশপুর চরে স্বল্প মূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৩৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ২৯৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর মজলিশপুর চরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ আগষ্ট) সকাল ১১ টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে গোয়ালন্দ উপজেলার ৩১ নম্বর মজলিশপুর জয়নাল মৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে এ ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ৩১ নম্বর জয়নাল মৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জহির রায়হান, আন্না আক্তার, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট মো. ঈমান হোসাইন, ফিল্ড অ্যানিমেটর মো. সাজ্জাদ হোসেন, প্যারামেডিক মোছা: হারুন-অর-রশীদ, মোস্তাকিন হোসাইন প্রমুখ।
ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প সম্পর্কে ৩১ নম্বর জয়নাল মৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জহির রায়হান গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালকে ধন্যবাদ জানিয়ে বলেন, রক্তের গ্রুপ জেনে রাখা সবার জন্য ভালো। স্বল্প খরচে স্কুলের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানতে পেরে আমাদের অনেক উপকার হলো। শিক্ষার্থীদের ইউনিক আইডিতে রক্তের গ্রুপ দিতে হয়। রক্তের গ্রুপ জানার জন্য শিশুদের গোয়ালন্দ উপজেলা গিয়ে করতে হতো। এতে দূরত্ব বেশি হওয়ার পাশাপাশি অর্থও খরচ হতো অনেক বেশি। গণস্বাস্থ্য কেন্দ্র মাত্র ত্রিশ টাকার বিনিময়ে অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিস্ট ও প্যারামেডিকদের সমন্বয়ে রক্তের গ্রুপ করে দেয়ায় আমরা স্কুল কতৃপক্ষ তাদের কাছে কৃতজ্ঞ।
























