ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

শেরপুর জেলা মহিলা শ্রমিক লীগের জাতীয় শোক দিবস পালন

শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৮:৫০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ১২২ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শেরপুর জেলা মহিলা শ্রমিকলীগ আলোচনাসবা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে নিউমার্কেটস্থ দলীয় কার্যালয়ে জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি সাবিহা জামান শাপলার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ছানুয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ: খালেক, সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক এডভোর্কেট সুব্রত দে কুমার ভানু, সাবেক ভাইচ-চেয়ারম্যান বায়েজীদ হাসান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, আওয়ামীলীগ নেতা জয়নুল মাহেন্দ্র জয়, হেলাল, সদর উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রুমা সাহা, সাধারণ সম্পাদক নূরেজা আক্তার লুতফাসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সংগঠনের জেলা শাখার সদস্য সচবি হালিমা বেগম ইতি অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

এর আগে শেরপুর জেলা কালেক্টরেটের সামনে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে তারপর একটি শোক র‍্যালী নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এসে শেষ হয়। মহিলা শ্রমিকলীগের নেতৃবৃন্দরা কর্মসূচিতে অংশ নেন।

ট্যাগস :

শেরপুর জেলা মহিলা শ্রমিক লীগের জাতীয় শোক দিবস পালন

আপডেট সময় : ০৮:৫০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩