গোয়ালন্দে হেরোইন ও ইয়াবাসহ আটক তিন
- আপডেট সময় : ০৯:৫৮:২২ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ১৮৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযানে ত্রিশ গ্রাম হেরোইন ও দেড়শত পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারিরা, (১) রাতুল হোসেন (১৯) কুষ্টিয়া কুমারখালীর আঃ রশিদের ছেলে

(২) মোঃ সুমন শেখ (৪০) উপজেলার পোড়াভিটা এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে (৩) মোঃ সোহাগ বেপারি (৩৫) রাজবাড়ী সদর উপজেলার কল্যানপুরের খোকন বেপারীর ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে উপজেলার দৌলতদিয়া ঢাকা খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীর সামনে একটি মাহিন্দ্র ও বাসে তল্লাশি করে দুশো পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করে।
এছাড়া দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে সুমনকে ত্রিশ গ্রাম হেরোইন সহ আটক করা হয়। এদের মধ্যে মাদক কারবারি সুমনের বিরুদ্ধে দুটো মাদক মামলা এবং সোহাগের বিরুদ্ধে নয়টি মাদক মামলাসহ এগারোটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজবাড়ী জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
























