ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

রাজধানীতে আঃলীগে শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ১৪২ বার পঠিত

রাজধানীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। বিএনপির ‘সরকার পতনের এক দফা’ ঘোষণার প্রতিবাদে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ শুরু হয়েছে।

এতে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

বুধবার (১২ জুলাই) দুপুর ৩টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে এই সমাবেশ শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে এই সমাবেশে বক্তব্য রাখবেন।

এদিন দুপুরে সমাবেশ শুরু হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়। নেতাকর্মীরা বৃষ্টি অপেক্ষা করেই সমাবেশ স্থলে অবস্থান করছেন। আওয়ামী লীগের এই শান্তি সমাবেশে দলটির অনেক জ্যেষ্ঠ নেতা অংশ নিয়েছেন।

সমাবেশ শুরুর অনেক আগেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম এমপি, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিন ফরাজী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র, যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল প্রমুখ উপস্থিত হন। তারা অনেকে বক্তব্য রাখেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি। আর সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

এর আগে, সকাল থেকেই ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেন। সমাবেশে আগত আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে শান্তি সমাবেশের ব্যানার-ফেস্টুন চোখে পড়ে।

ট্যাগস :

রাজধানীতে আঃলীগে শান্তি সমাবেশ

আপডেট সময় : ০৪:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩