সংবাদ শিরোনাম ::
৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির অনুপ্রেরণা
সিরাজুল ইসলাম- স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০৪:৪৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ১৩৮ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকালে পুষ্পমাল্য অর্পণসহ সকাল ১০ টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইউনেস্কো কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভুক্তির কারণে ওয়ার্ল্ড ডেমোক্রেসি হেরিটেজের অংশ হিসেবে অন্তর্ভুক্তি করা হয়। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এ দেশের মানুষকে স্বাধীনতার প্রস্তুতি গ্রহণ করতে উজ্জীবিত করে। দীর্ঘদিনের পরাধীনতার গ্লানি, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে জ্বলে ওঠার মন্ত্র হিসেবে কাজ করে। ভাষণে উদ্দীপ্ত হয়ে আপামর জনগণ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করে।
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে অনুষৃঠিত সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা, ও বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ প্রদর্শনী করা হয়। এছাড়া উপজেলা চত্বরে ৭ই মার্চের ভাষণ স্মরণে “৭ই মার্চ চত্বর” নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আমিরুল হক শামীম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ( ওসি) স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা সহ প্রমুখ।
পরে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি, চিত্রাংকন, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
























