ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হিলি হাসপাতালে হঠাৎ করে বেড়েছে রোগীর চাপ মেঝেতে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ

মোঃ ওয়াজ কুরনী- দিনাজপুর:
  • আপডেট সময় : ১২:২২:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২৯৯ বার পঠিত

দেশের উত্তরের জনপদ দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলা। ভৌগোলিক দিক থেকে উপজেলাটি তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোকের জন্য একটি মাত্র ৫০ শয্যার হাসপাতাল। এই হাসপাতালে ছুটির দিন ব্যাতি রেখে প্রতিদিন তিন থেকে চার শতাধিক রোগী বর্হীর বিভাগ থেকে মাত্র পাঁচ টাকার টিকিটের মাধ্যমে চিকিৎসা সেবা নিয়ে থাকে।এসব রোগী সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণি পেশা ও সব বয়সের রয়েছেন। গত কয়েক দিন থেকে ভাদ্র মাসের তীব্র ভ্যাপসা গরম ও আবহাওয়া পরিবর্তনের কারণে হঠাৎ করে হিলি হাসপাতালে জ্বর সর্দি-কাশি ও পেটের ব্যাথা রোগীর সংখ্যা বেড়েছে।

৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি আছেন ৬১ জন। রোগীর বেড ফাঁকা না থাকায় তৃতীয় তলার পুরুষ ওয়ার্ডে মেঝেতে ভর্তি থেকে চিকিৎসা সেবা নিতে দেখা গেছে রোগীসহ তার লোকজনের। তবে আগের তুলনায় বর্তমানে হাসপাতালে জ্বর সর্দি কাশি,পেটের ব্যাথা ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগের সঠিক চিকিৎসা সেবা ও পর্যাপ্ত ঔষধ বিনামূল্যে পাওয়া যাচ্ছে বলেই সব শ্রেণী পেশার রোগীরা হাসপাতাল মুখী বেশি হচ্ছেন বলে মনে করছেন চিকিৎসক।

হিলি হাসপাতালে হঠাৎ করে বেড়েছে রোগীর চাপ মেঝেতে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ

আপডেট সময় : ১২:২২:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩