ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৬:০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ২৮৭ বার পঠিত

সীমান্ত হত্যা, মাদক নারী ও শিশু পাচার চোরাচালান সহ সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ এর মাধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিজিবির আমন্ত্রণে বিএসএফের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল হিলি সীমান্তের শুন্য রেখায় এসে পৌছালে বিজিবির কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

পরে হিলি আইসিপি বিজিবি ক্যাম্পে দিনাজপুর সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল রাশেদ আসগর বিএসএফ সেক্টর কমান্ডার মহেন্দ্র সিং কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ সেক্টর কমান্ডারকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।

পরে আইসিপি ক্যাম্পে বিজিবি ও বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের রায়গঞ্জ সেক্টর কামন্ডার ডিআইজি মহেন্দ্র সিং এবং বিজিবির ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দিনাজপুর সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল রাশেদ আসগর।

দিনাজপুর সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল রাশেদ আসগর জানান, বৈঠকে মাদক নারী ও শিশু পাচার চোরাচালান সীমান্ত হত্যাসহ সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে বিএসএফ প্রতিনিধি দলটি একই পথ দিয়ে পুনরায় ভারতে ফিরে যাবেন।

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩