হিলিতে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় গুড় ব্যবসায়ীকে জরিমানা
- আপডেট সময় : ০৮:০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ২৮০ বার পঠিত
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা গুড় অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় এক গুড় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ।
১২ ডিসেম্বর, মঙ্গলবার দিকে উপজেলার চারমাথা মোড়ে পূজা খাদ্যভাণ্ডার নামের গুড়ের গুদামে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মমতাজ বেগম এই জরিমানা করেন। এসময় দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মশফিকুর রহমান উপস্থিত ছিলেন।
দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের কার্যক্রমের অংশ হিসেবে হিলিতে গুড়ের গোডাউনে অভিযান চালানো হয়। এসময় আমদানি করা গুড়ে উৎপাদনের মেয়াদ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় সেই সাথে মানুষের খাদ্য গুড় অস্বাস্থ্যকরভাবে মেঝেতে ফেলে রাখায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।




















