ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হত্যার মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ২০ বছর পর র‍্যাবের হাতে আটক

মাসুদুর রহমান রুবেল, ঢাকা :
  • আপডেট সময় : ০৬:১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ৩৯০ বার পঠিত

সহকর্মীকে হত্যার দীর্ঘ ২০ বছর পর র‍্যাবের জালে ধরা পড়েছে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল হামিদ। নওগাঁর আত্রাইয়ে সহকর্মী রতন মিয়াকে হত্যার পর আত্মগোপনে যায় সে, অবশেষে সাভার থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৪ একটি আভিযানিক দল।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাভারের গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ (৪৫) নওগাঁ জেলার আত্রাই থানাধীন সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সাভারের গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘ ২০ বছর পলাতক থাকা হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আব্দুল হামিদ (৪৫) গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-৪ একটি আভিযানিক দল।

গ্রেফতার আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণ দিয়ে র‌্যাব জানায়, গ্রেপ্তার আব্দুল হামিদ ২০০৪ সালে মে মাসে নওগাঁর নিজ বাড়ীতে সহকর্মী রতন মিয়াকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গ্রেপ্তারকৃত আসামি ও তার অন্যান্য সহযোগীরা কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই রিপন মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে হত্যাকারী আব্দুল হামিদ আত্মগোপন করে। দীর্ঘদিন গ্রেফতারকৃত আসামীর অনুপস্থিত থাকায় নওগাঁ জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত আসামির বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলার বিচার কার্য চালিয়ে যায়। দীর্ঘ বিচার কার্য শেষে বিজ্ঞ আদালত বিগত ২০১০ সালের মে মাসে আব্দুল হামিদের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলায় তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করার রায় ঘোষণা করে।

মামলা দায়েরের পর হতে সে পালিয়ে প্রথমে রাজশাহী, রংপুর, দিনাজপুর, ঢাকা, নরসিংদী৷ পরবর্তীতে চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম জেলায় ও সর্বশেষ ঢাকার সাভার এলাকায় আত্মগোপন করে নিজের নাম, পিতার নাম ও ঠিকানা পরিবর্তন করে বসবাস করে আসছিলো। গ্রেফতারকৃত আসামি নরসিংদীর রায়পুর এলাকায় পরিচয় গোপন করে একটি বিবাহবন্ধনে আবদ্ধ হয় বলে জানায়।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

হত্যার মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ২০ বছর পর র‍্যাবের হাতে আটক

আপডেট সময় : ০৬:১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩