ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

স্বাধীনতা সাংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিকদের মেট্রোরেল ভ্রমণ

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৭:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ৩৭৪ বার পঠিত

স্বাধীনতা সাংবাদিক ফোরামের উদ্যোগে রবিবার বাংলাদেশ সচিবালয় স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত মেট্রোরেলে আনন্দ ভ্রমণ করলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সাংবাদিকবৃন্দ। এই আনন্দ ভ্রমণে কয়েক’শ সাংবাদিক অংশগ্রহণ করেন।

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সকাল সাতটা হতে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের আগমন শুরু হয়ে এক মিলন মেলায় পরিণত হয়।

আজ( ১২ নভেম্বর) ভোর ৮.৫৪ মিনিটে মেট্রোতে আরোহন করেন সাংবাদিকগন। এ সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক খায়রুল আলমের পরিচালনায় আনন্দঘন মেট্রোরেল যাত্রা অনুষ্ঠিত হয়।

এযাত্রায় আরও উপস্থিত ছিলেন জ্যৈষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, আবুল কালাম আজাদ, সাইফুল আলম, সেবিকা রানী, সাইফ আলি, জুবায়ের চৌধুরী, আল মামুন, মিজান, অনিমেষ, আরেফিন, সীমান্ত, মামুন চৌধুরী, শফিকুল ইসলাম প্রমুখ।

অভূতপূর্ব আনন্দ যাত্রা শেষে ৯.২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রো স্টেশনে নেমে নূভীমি ক্যাফে এন্ড রেস্ট্রো নামক রেস্টুরেন্টে সকল সাংবাদিকবৃন্দ সকালের নাস্তা করেন। আলোচনা, ফটোসেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আবার জাতীয় প্রেসক্লাবের উদ্দেশ্য সাংবাদিকগণ যাত্রা করেন ।

উল্লেখ্য, ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন। এই উদ্বোধন অনুষ্ঠান আরামবাগের ঢাকা বিভাগীয় সমাবেশের বিশাল জনসভার মাধ্যমে ঘোষণা করা হয় এবং যাতায়াতের এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হয়।

ট্যাগস :

স্বাধীনতা সাংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিকদের মেট্রোরেল ভ্রমণ

আপডেট সময় : ০৭:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩