ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

স্বতন্ত্র প্রার্থী মোঃ আরিফ হোসেন পুনরায় নির্বাচিত হয়ে জনগণের পাশে থাকার ইচ্ছে পোষণ করেন

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩ ২৫৭ বার পঠিত

ফরিদপুর প্রতিনিধি:

আসন্ন ইউপি নির্বাচনে ফরিদপুর সদর উপজেলার গেরদা১১ নং ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মোঃ আরিফ হোসেন।
এক আলাপচারিতায় তিনি বলেন। আগামী নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

এর আগের নির্বাচনে তিনি গেরেদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি পুনরায় ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে ১১নং গেরদা ইউনিয়ন পরিষদে যেতে চান।
তিনি দীর্ঘদিন ধরে সাধারণ জনগণের পাশে থেকে মাঠে-ঘাটে প্রচারণা অব্যাহত রেখেছেন। এরই মধ্যে দিন-রাত ইউনিয়নের প্রতিটি ভোটারের বাড়ী গিয়ে নির্বাচনি প্রচারণাও চালাচ্ছেন।
তিনি জানান আমি আমার আব্বার ন্যায় নীতি আদর্শ কে ধরে রাখতে চাই।

স্থানীয়রা জানিয়েছেন, দলমত নির্বিশেষে ইউনিয়নের সাধারণ ভোটারদের মুখে সমাজসেবক বর্তমান চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন এর নাম উল্লেখযোগ্যভাবে শোনা যাচ্ছে। এ বারের নির্বাচনে ইউনিয়নের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও প্রচারণায় এগিয়ে মোঃ আরিফ হোসেন।

সাধারণ ভোটারা জানান, প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে মোঃ আরিফ হোসেন শীর্ষে রয়েছেন।

এ ছাড়া গেরদা ইউপি চেয়ারম্যান হিসাবে ইউনিয়নের গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। কাজেই সাধারণ জনগণ, চেয়ারম্যান প্রার্থী হিসাবে তার মতো একজন সৎ, যোগ্য, ত্যাগী, গ্রহণযোগ্য ও দুর্নীতিমুক্ত ব্যক্তিকেই পুনরায় চেয়ারম্যান হিসাবে দেখতে চায়।

তিনি সরকারের বরাদ্দকৃত অর্থায়নে গেরদা ইউনিয়নে রাস্তা-ঘাট নির্মাণসহ মসজিদ-মন্দিরে অনুদান, অসহায় গরিব-দুঃখীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন। এছাড়াও নিজ অর্থায়নে নির্মাণ ও নগদ অর্থ প্রদান সহ অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তাই আগামী ১১ নং গেরদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ আরিফ হোসেনকে
পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নের সাধারণ ভোটাররা।

এ ব্যাপারে চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন এ প্রতিনিধিকে জানান, স্বতন্ত্র প্রার্থী হয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নকে একটি স্মার্ট ইউনিয়নে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাব। কাজেই পুনরায় আসন্ন ইউপি নির্বাচনে জয়ী হলে ইউনিয়নের সকলকে নিয়ে এলাকায় বাকী উন্নয়ন কাজগুলো করবো। একই সাথে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বেকার যুবক-যুবতীদের কর্মস্থান সৃষ্টি করবেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়াতে কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

স্বতন্ত্র প্রার্থী মোঃ আরিফ হোসেন পুনরায় নির্বাচিত হয়ে জনগণের পাশে থাকার ইচ্ছে পোষণ করেন

আপডেট সময় : ১১:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩