ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুর , চেয়ার চুরি

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৮:২৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ১৬০ বার পঠিত

জামালপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনু’র ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে ভাংচুর করা হয়েছে।
বুধবার রাত ১০ টার দিকে জামালপুর পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের ফুলবাড়িয়ায় এ ঘটনা ঘটে। এসময় নির্বাচনী প্রচার কেন্দ্রের চেয়ার ভাংচুর করা হয় এবং চেয়ার নিয়ে যায় দুবৃর্ত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন রাত ১০ টার দিকে একদল দুবৃর্ত্ত হঠাৎ করেই পশ্চিম ফুলবাড়িয়া বউবাজার এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে আসে এবং অকথ্য ভাষায় প্রার্থীসহ সকল সমর্থকদের গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা সেই প্রচার কেন্দ্রের চেয়ার ভাংচুর করে ও কিছু চেয়ার সেখান থেকে নিয়ে চলে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।
সরকার দলীয় নৌকা প্রতীকের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাবেক কাউন্সিলর মো. সুরুজ্জামান, শ্রমিক লীগ নেতা আব্দুল বারেক, মো. আমিনুর ইসলামসহ অনেকেই।
জামালপুর সদর থানার এসআই মাজাহার ইসলাম বলেন, নির্বাচনী প্রচার কেন্দ্রে ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। কারা এ কাজের সাথে জড়িত তদন্ত করে তাদের সনাক্ত করার চেষ্টা চলছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম রেজনু। তিনি এ ন্যক্যার জনক ঘটনার নিন্দা জানান এবং তার কর্মী সমর্থকদের কোন গন্ডগোলে না জড়িয়ে ধৈর্যের সাথে নির্বাচনী প্রচার করতে আহবান করেন।

ট্যাগস :

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুর , চেয়ার চুরি

আপডেট সময় : ০৮:২৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩