স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছে প্রেমিকা
- আপডেট সময় : ১০:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ৩৪৩ বার পঠিত

নবাবগঞ্জে ৮ নং মাহমুদপুর ইউনিয়নে স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছে প্রেমিকা। রবিবার থেকে অনশন শুরু করেন তিনি।
জানা গেছে, প্রেমিক আরিফুল ইসলাম উপজেলার নবাবগঞ্জের ৮নং মাহমুদপুর ইউনিয়নের মোগড়পাড়া গ্রামের আঃ মজিদ মিয়ার ছেলে। আর প্রেমিকার বাড়ি নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের বেলাল মিয়ার মেয়ে নার্গিস খাতুন। গতবছর তাদের পরিচয় হয়। ধীরে ধীরে এই সম্পর্ক প্রেমে পরিণত হয়। সম্পর্কের এক পর্যায়ে দুজনের মধ্যে শারিরিক সম্পর্ক হয়। আরিফুল ইসলামের আরো একটি বউ আছে সেটা গোপন রেখে স্বামী স্ত্রীর পরিচয়ে একই সাথে দীর্ঘদিন ধরে দুজনে বসবাস করে আসেন ঢাকায়। এরপর ওই তরুণীকে এড়িয়ে চলতে থাকে প্রেমিক আরিফুল। আরিফুল ইসলামের সাথে কোন যোগাযোগ না হলে গতকাল রাতে নার্গিস যখন স্ত্রীর দাবিতে আরিফুল ইসলামের বাড়িতে উঠেন তখন আরিফুল তার মা ও বউ মিলে মারধর করেন নার্গিস খাতুন কে। এলাকাবাসি তখন নার্গিস কে উদ্ধার করে পাশের বাসায় রাখেন। নার্গিস খাতুনকে জীঙ্গেস করলে আপনার বাসা থেকে কেউ কি আসেননি বা জানে কি না তখন তিনি বলেন, আমার বাবা একজন মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি। মা থাকেন ঢাকায় তাই কেউ আসতে পারবেননা।
এ বিষয়ে ৮নং ওয়ার্ড সদস্য শাফিউল মোজনেবীন বলেন, আমি বিষয়টি পরে জানতে পের ঘটনা স্থানে গেছিলাম, মেয়ের কাছ থেকে জানতে পারলাম দীর্ঘদিন সম্পর্ক থাকায়, বিয়ের দাবিতে আরিফুল ইসলামের বাসায় এসেছেন। তবে বিষয়টি আপোষ মীমাংসার কথা চলছে




















