ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

স্কাউট জাম্বুরিতে অংশ নিতে দক্ষিণ কোরিয়া গেলেন মিরসরাইয়ের তুসি

মোঃ নাজমুল ইসলাম শামীম-মিরসরাই (চট্টগ্রাম):
  • আপডেট সময় : ১০:৩৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ২৮২ বার পঠিত

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য স্কাউট জাম্বুরিতে অংশ নিতে গেলেন মিরসরাই উপজেলার জেবি উচ্চ থেকে সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থী লুৎফা আঞ্জুমান তুসি।

আগামীকাল ১ আগস্ট থেকে ১২ আগস্ট দক্ষিণ কোরিয়ার স্যামানগুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব স্কাউট সম্মেলনের ২৫ তম আসর। সম্মেলনে বাংলাদেশ থেকেও একটি দল যোগ দিবে। সে দলের সদস্য হিসেবে গেছেন তুসি।

রোববার ( ৩০ জুলাই) রাত ১১.৫৫ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সে রওয়ানা দেয় সে। তুসি উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামের বাসিন্দা নিজামপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক লুৎফর রহমান ও ফাতেমা গার্লস হাই স্কুলের সিনিয়র সহকারি শিক্ষিকা আঞ্জুমান আরা বেগমের কন্যা। চার ভাই বোনের মধ্যে তুসি তৃতীয়

জেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া বলেন, বিশ্ব স্কাউট জাম্বুরীতে আমাদের বিদ্যালয়ের দুই জন শিক্ষার্থী অংশ নেবে। দেশের হয়ে এমন সম্মেলনে অংশগ্রহণ করা অত্যন্ত গর্বের ও আনন্দের।

জেবি পরিবার তাঁর শিক্ষার্থীদের বিশ্বায়নের যুগে প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর। আমি বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীদের বিশ্ব মঞ্চে যোগদান শুধু মিরসরাই নয়, বাংলাদেশকেও বিশ্ব দরবারে প্রশংসিত করবে।

স্কাউট জাম্বুরিতে অংশ নিতে দক্ষিণ কোরিয়া গেলেন মিরসরাইয়ের তুসি

আপডেট সময় : ১০:৩৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩