সংবাদ শিরোনাম ::
সোনালী সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে ঠান্ডা পানির বোতল ও স্যালাইন বিতরণ
মোহাম্মদ ইকবাল হোসেন নাঈম-চৌদ্দগ্রাম (কুমিল্লা):
- আপডেট সময় : ০৭:৩৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ৬৫৫ বার পঠিত

প্রখর রোদে একটু প্রশান্তির জন্য সেচ্ছাসেবী সংগঠন সোনালী সমাজ ফাউন্ডেশন এর উদ্যোগে বিভিন্ন পেশার মানুষের মাঝে ৩ শত ঠান্ডা পানির বোতল ও স্যালাইন বিতরণ করা হয়।
বুধবার(২৪মে) দুপুরের দিকে চৌদ্দগ্রাম বাজার ও মুন্সিরহাট বাজার এলাকায় পথচারীসহ, বাস, ট্রাক, সিএনজি , অটোরিকশার প্রখর রোদে ক্লান্ত ড্রাইভারদের মাঝে একটু প্রশান্তি ছোয়ার আশায় এই ঠান্ডা পানির বোতল ও স্যালাইন বিতরণ করা হয়।
সোনালী সমাজ ফাউন্ডেশন এর সদস্য আরমান হোসেন বলেন সমাজের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের জন্য মাত্র ৩০/৪০টাকা খরচ করেও তাদের পাশে দাড়ানো সম্ভব। এতে আপনি নিজেই শান্তি পাবেন আর উনাদেরও উপকার হবে।
পানির বোতল ও স্যালাইন বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আশরাফুল হোসেন, সাজ্জাদ হোসেন, বিপ্লব আহমেদ, গোলাম সরোয়ার, রবিন, রায়হান, করিম,বায়েজিদ, সাগর,আরমান হোসেন।




















