ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সৈয়দপুরে দশ কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত, তিন শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণ

জয়ন্ত রায়- নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:৫০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ১৪৭ বার পঠিত

নীলফামারীর সৈয়দপুরে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। (২৫ আগস্ট) শুক্রবার সৈয়দপুর রানার্স নামে একটি সংগঠন এই আয়োজন করে।

সৈয়দপুরের বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা: মো.কামরুল হাসান সোহেলের উদ্যোগে সৈয়দপুর কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফিনিক্স ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার দৌড় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় শুরু হয়।

শহরের উপকন্ঠে দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের সোনাপুকুরে বাঁশি বাজিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল (ভিপি) অসিম কুমার সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান, সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ওয়াসিম বারী জয়, সাংবাদিক এম আর আলম ঝন্টু, এম এ করিম মিষ্টার, রেজা মাহমুদ ও তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ জয়ন্ত রায়।

পরে এটি চাকলাবাজার, বেনিরহাট ও ক্যানেল বাজার মোড় ঘুরে পুনরায় সোনাপুকুরে এসে শেষ হয়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন পেশার নানা বয়সী তিন শতাধিক নারী-পুরুষ দৌড়বিদ অংশ নেন।

দৌড়ে অংশগ্রহনকারীদের জন্য দুই কিলোমিটার অন্তর অন্তর পাঁচটি পয়েন্টে জুস, কলা, শরবত, খেজুর, কেক ও কোমল পানি সরবরাহ করা হয়। গ্রামীণ পাকা রাস্তায় আয়োজিত ম্যারাথন দৌড় দেখতে এলাকার বিভিন্ন বয়সী মানুষজন রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় তারা হাত উঁচিয়ে করতালি দিয়ে ম্যরাথন দৌড়ে অংশগ্রহনকারীদের উৎসাহ প্রদান করেন। ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে সর্বনিম্ন ৪৮ মিনিট এবং সর্বোচ্চ ২ ঘন্টা ১৮ মিনিট সময় লাগে। এতে সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল স্বেচ্ছাসেবী ও গ্রাম পুলিশ সদস্যরা। শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে অংশ গ্রহণ কারীদের ক্রেস্ট প্রদান করা হয়।

এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আব্দুস সালাম মন্ডল এবং আল-ফারুক একাডেমির সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আবু মোতালেব।

আয়োজক সংগঠন সৈয়দপুর রানার্স এর প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. কামরুল হাসান সোহেল বলেন, প্রতিটি মানুষের শরীর সুস্থ, সবল রাখতে দৌড় কিংবা হাটাচলা করা বড় একটি মহৌষধ। তাই শরীর ঠিক রাখতে মানুষকে নিয়মিত দৌড়ে কিংবা হাটাচলায় আগ্রহী করতে তাদের এই ক্ষুদ্র প্রয়াস।
আগামীতে সৈয়দপুর শহরে আরো বড় পরিসরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানান তিনি। আর এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সৈয়দপুরে এই প্রথম এমন আয়োজনে বেশ প্রসংশিত হয়েছেন

ট্যাগস :

সৈয়দপুরে দশ কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত, তিন শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণ

আপডেট সময় : ০৮:৫০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩