সংবাদ শিরোনাম ::
সুলতান সালাউদ্দিন টুক’র নিশঃর্ত মুক্তির দাবিতে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
মো: আল আমিন - জামালপুর :
- আপডেট সময় : ০৩:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৫৪ বার পঠিত

কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুক’র ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজানো রায় বাতিল ও নিশঃর্ত মুক্তির দাবিতে জামালপুরে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের দক্ষিণ কাচারী পাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিএনপির দলীয় কার্যালয় মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম খান সজীব। এসময় উপস্থিত ছিলেন জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের নেতা খন্দকার মামুনুর রশীদ বাবু, আনোয়ারুজ্জামান লিটন, শিবলী নোমান ইদ্রিস, মুশফিকুর রহমান লুলু, মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, যুবনেতা জাহাঙ্গীর প্রমুখ।


















