ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সুলতানপাড়া পাক দরবারের প্রতিষ্ঠাতা পীর শাহ কামাল উদ্দীন আর নেই: শামা ওবায়েদের শোক

শরিফুল হাসান- সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১৯২ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলার সুলতানপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর শাহ কামাল উদ্দীন ওরফে কামাল হুজুর (৮০) ইত্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)।হৃদরোগে আক্তার হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খি ও ভক্ত রেখেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য মো.ইব্রাহিম মোল্যা। তিনি জানান, বার্ধক্যজনিত কারণে সুলতানপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর শাহ কামাল উদ্দীন অসুস্থ্য ছিলেন। অসুস্থ্যতার মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজ বৃহস্পতিবার (২২) বেলা ১১টায় উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ দরবার শরীফের আঙ্গিনায় দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকাবাসী ও হাজারো ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সুলতানপাড়া পাক দরবার শরীফের পীর শাহ কামাল উদ্দীনের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারেরর প্রতি সমবেদনা জানিয়েছেন।

সুলতানপাড়া পাক দরবারের প্রতিষ্ঠাতা পীর শাহ কামাল উদ্দীন আর নেই: শামা ওবায়েদের শোক

আপডেট সময় : ০৪:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫