ঢাকা ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

সুনামগঞ্জে সংবাদ সম্মেলনে শিক্ষিকার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ

মুরাদ মিয়া,সুনামগঞ্জ :
  • আপডেট সময় : ০৭:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ২৪৫ বার পঠিত

সুনামগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে আমেরিকান প্রবাসীকে প্রতারিত করে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় এক শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে।

মঙ্গলবার ২ এপ্রিল দুপুরে শহরের পৌরবিপনীস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ঐ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অনলাইনে সংযুক্ত হয়ে ভিডিও বক্তব্য প্রদান করেন আমেরিকান প্রবাসী নজরুল আহমদ। তিনি মৌলভীবাজার জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের হাজী আব্দুস সোবাহানের পুত্র।

অভিযোগে উল্লেখ করা হয়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পুরান বারুংকা গ্রামের বাসিন্দা ও রাছিনগর মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহেরা আক্তার,ঐ প্রবাসীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে বিভিন্ন সময়ে নানা অজুহাতে প্রায় ৩০ লাখ টাকা,আইফোন,ল্যাফটপ,স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়েছে। প্রবাসী নজরুল ইসলাম গত ২০ বছর ধরে আমেরিকায় বসবাস করে যাচ্ছেন।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষিকা তাহেরা আক্তার সাংবাদিকদের বলেন,ঐ প্রবাসীর সাথে আমার সরাসরি কোন দেখা সাক্ষাৎ হয়নি। বিভিন্ন সময় ভিডিও কলে কথা হয়েছে। এরই সূত্র ধরে তিনি আমার ভাইদেরকে বিদেশে নেয়ার জন্য আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন।

সুনামগঞ্জে সংবাদ সম্মেলনে শিক্ষিকার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ

আপডেট সময় : ০৭:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪