ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

সালথা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:০২:১১ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৯ বার পঠিত

ক্লাসে উপস্থিতি ও পড়া-লেখায় মনোযোগ বৃদ্ধির লক্ষে অভিভাবকদের সাথে সালথা সরকারি কলেজ হলরুমে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কৃষ্ট চন্দ্র বর্মন বলেন, সালথা সরকারি কলেজে বর্তমানে ৭০২ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু কলেজে উপস্থিত হয় মাত্র এক’শ থেকে দেড়’শ। ক্লাসে নিয়মিত পাঠদান চলে অথচ শিক্ষার্থীরা উপস্থিত না হওয়ায় পরীক্ষার সময় ফলাফল খারাপ হচ্ছে।

তিনি আরও বলেন এবছর এইচ.এস.সি পরীক্ষায় সালথা সরকারি কলেজের ফলাফল বিপর্য নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়েছে। আগামিতে যাতে শিক্ষার্থীদের ফলাফল ভালো হয় সেজন্যই অভিভাবকদের সাথে মতবিনিময় করা হয়েছে।

এতে অভিভাবকেরা জানিয়েছে, নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে বোর্ড পরীক্ষার সুযোগ পাবে না ছাত্র-ছাত্রীরা। যেকারনে সকল শিক্ষার্থীকে ক্লাসে উপস্থিত এবং পড়া-লেখায় মনোযোগি হওয়ার বিকল্প নেই।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে অবশ্যই ছাত্র-ছাত্রীদের ক্লাসে উপস্থিতি ও পড়া-লেখায় মনোযোগী হতে হবে। এতে অভিভাবকদেরও সহযোগিতা প্রয়োজন।

সালথা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

আপডেট সময় : ০৬:০২:১১ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪