ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মোল্যার দাফন সম্পন্ন

শরিফুল হাসান-সালথা ( ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:২০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ১১০ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. বদিউজ্জামান মোল্লার দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বাদ আছর মোন্তার মোড় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।

মরহুমের জানাজার নামাজে অংশগ্রহণ করেন- ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজার হাজার ধর্মপ্রান মুমিন মুসলমান।

উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার ভোররাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মোল্যা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।

সালথায় বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মোল্যার দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৭:২০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩