ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় পিটিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০১:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৭৯ বার পঠিত

ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের ‌ জেরধরে স্ত্রী নাদেরা আক্তার (২৩) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজু মাতুব্বরের বিরুদ্ধে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ‌ সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান,১৫ দিন আগে নাদেরা আক্তারকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসেন রাজু মাতুব্বর। এর আগেও সে একাধিক বিবাহ করেছেন। নাদেরাকে আনার পর থেকে তার উপর নির্যাতন করতো রাজু। শনিবার বিকালে পারিবারিক কলহের জেরধরে নাদেরাকে মারপিট করে। পরে স্থানীয় পল্লী চিকিৎসক দেখিয়ে বাড়িতে আসেন নাদেরা। পরে রাতে আবার নাদেরাক হাতুরী দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় ঘাতক রাজু। রাজুর ঘরের মধ্যে নাদেরার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন,রাজু মাতুব্বর ১৪/১৫ দিন আগে মেয়েটিকে স্ত্রী পরিচয়ে বাড়িতে রাখেন। শনিবার রাতে নাদেরাকে মেরে পালিয়ে যায় রাজু। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রাজুকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নাদেরা আক্তারের বাবার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। সেজন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে৷

সালথায় পিটিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আপডেট সময় : ০১:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫