ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

সালথায় নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

শরিফুল হাসান - সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:২৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৮ বার পঠিত

ফরিদপুরের সালথায় নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. আজম শেখ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. শওকত হোসেন (২৫) নামে আরেক যুবক গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক গট্টি ইউনিয়নের ঝুনাখালি গ্রামের আজাহার শেখের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানান, বুধবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে আজম ও শওকত ঠেনঠেনিয়া বাজারে যাচ্ছিলেন। পথে ভাবুকদিয়া জাহাঙ্গীর মোল্যার বাড়ির সামনে গেলে অপরদিক থেকে আসা একটি নসিমন গাড়ির সঙ্গে তাদের বহনকারী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আজম ও শওকত গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর কর্মরত চিকিৎসকরা আজমকে মৃত ঘোষনা করেন।

মৃত্যুর বিষয়টি সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সালথায় নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

আপডেট সময় : ০২:২৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪