ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ১০৬ বার পঠিত

ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। (১৭ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পাওয়ার পর সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০/২৫ লক্ষ টাকা। এছাড়াও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

দোকানগুলোর মালিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাজারের মো. ইসরাফিল শেখের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। সকলের ধরণা মশার কয়েল থেকে উক্ত আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ক্ষতিগ্রস্তরা হলেন, ইসরাফিল শেখ (৫০) (মুদি দোকান -১টি), হাবিব মাতুব্বর (৪৫) ( হার্ডওয়ারের দোকান-১টি), শফিক ফকির (৩৫) ( হার্ডওয়ারের দোকান-১টি), নিজাম খাঁ (৩৫) (কম্পিউটারের দোকান-১টি), আরিফ মোল্যা (৪৫) (০১টি আইসক্রিমের ও ০১টি কবুতরের দোকান -০২টি), মহিদুল শেখ (৪০) ( পিঁয়াজের আড়ৎ ঘর-১টি) বজলু মাতুব্বর (৫০), রেজাউল মাতুব্বর (৪৫)( পিঁয়াজের আড়ৎ ঘর-১টি)।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিচুর রহমান বালী বলেন, মাঝারদিয়া বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানঘরসমূহ পরিদর্শন করা হয়েছে। এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতগ্রস্তদের সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।

সালথায় অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই

আপডেট সময় : ০৭:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪