ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাভারে কান ছিড়ে কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় যুবক আটক

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ১১:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ২৪৬ বার পঠিত

মোঃ শামীম আহমেদ সাভার( ঢাকা):

সাভারে চলন্ত বাস থেকে এক নারীর কান ছিড়ে স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে তাকে আটক করে।

সোমবার (৩০ জানুয়ারি) রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সাভার সিটি সেন্টার শপিং মলের সামনে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন।

গণধোলাইয়ের শিকার ওই যুবকের নাম রতন (২৭)। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সদর উপজেলায়। তার বাবার নাম লাল মিয়া। এর আগেও তার বিরুদ্ধে সাভার ও মানিকগঞ্জে ধর্ষণ ও ছিনতাই সহ আরো কয়েকটি মামলা রয়েছে।

এ ব্যাপারে ঘটনাস্থলের পাশের ফুটপাতের একাধিক প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জানান, সাভার বাসস্ট্যান্ড এলাকায় একটি চক্র প্রায় প্রতিদিনই বাসের যাত্রীদের স্বর্ণালংকার ছিনতাই করে। গতকাল রাতেও এক নারীর কান থেকে টান দিয়ে দিয়ে স্বর্ণের দুল ছিনিয়ে নেয় রতন নামের ওই ছিনতাইকারী। এসময় ভুক্তভোগী ওই নারীর কান ছিড়ে রক্ত বের হতে থাকলে তিনি ছিনতাইকারী বলে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয় জনতা দৌড়ে রতন নামের ওই যুবককে ধরে গণধোলাই দেয় এবং সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

ট্যাগস :

সাভারে কান ছিড়ে কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় যুবক আটক

আপডেট সময় : ১১:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩