ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাভারে একাধিক মাদক মামলার আসামী অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৪:৩৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ১৩৭ বার পঠিত

সাভারে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী মোঃ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে দুই রাউন্ড গুলি ও একটি পিস্তলসহ গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে সোমবার (১১ মার্চ) রাত পৌণে ৮টার দিকে সাভারের রাজাসন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মেহেদী হাসান (২৫) মানিকগঞ্জ জেলার সদর থানার মধ্যকৃষ্ণপুর এলাকার আব্দুল মালেকের ছেলে। বর্তমানে সে সাভারের রাজসন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে সাভার মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে সাভারের রাজাশন এলাকা হতে ১ টি পিস্তল এবং ২ রাউন্ড গুলি সহ মেহেদী হাসান নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে সে অপরাধ সংঘটনের জন্য অবৈধ উদ্দেশ্যে উক্ত অস্ত্র-গুলি নিজ হেফাজতে রেখেছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেন। তার বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তার সাথে আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে।

ট্যাগস :

সাভারে একাধিক মাদক মামলার আসামী অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪