ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাংবাদিক নাদিম হত্যা : সরিষাবাড়ীতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

মো:আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৮:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ১৪২ বার পঠিত

নির্ভীক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী সকল আসামীকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে জামালপুরের সরিষাবাড়ীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৫ জুলাই) সকাল ১০.টায় সরিষাবাড়ী পৌরসভার সামনের প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক-এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সরিষাবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ রউফ, সহসভাপতি ইব্রাহিম হোসাইন লেবু, দৈনিক যুগান্তরের প্রতিনিধি জহুরুল ইসলাম ঠাণ্ডু, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, সহসভাপতি শহিদুল ইসলাম নিরব, বাংলাটিভির প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক জনবাণীর স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি সোলায়মান বাবু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রফিকুল ইসলাম, আদ্রা মাদরাসার প্রভাষক আব্দুল জলিল প্রমুখ।

সরিষাবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম কিসমত অনুষ্ঠান সঞ্চালনা করেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী মাস্টারমাইন্ডসহ সকল আসামীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন।

এছাড়া নিহত নাদিমের পরিবারের সার্বিক দায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।

ট্যাগস :

সাংবাদিক নাদিম হত্যা : সরিষাবাড়ীতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

আপডেট সময় : ০৮:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩