ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সমাজের মানুষের শান্তিতে বসবাস করার নিশ্চিয়তা দিতে হবে-জিল্লুল হাকিম

মো:শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ৭২১ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮মে) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হামিক।

এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, জেলা পরিষদের সদস্য গবিন্দ কুমার কুন্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বিাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সময় সম্প্রতি ঘটে যাওয়া পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান হত্যা, উপজেলা এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, চলমান উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা, পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ক্লিনিক পরিচালনার নামে অপ চিকিৎসা সহ উপজেলা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হামিক বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের মানুষের শান্তিতে বসবাস করার নিশ্চিয়তা দিতে হবে। যে কোন মূল্যে নদী থেকে বালু উত্তোলন বন্ধ করতে হবে। সম্প্রতি শিক্ষক মিজানুর রহমান হত্যাকা-ের ঘটনায় একটি সন্ত্রাসী বাহিনীর নাম এসেছে এদের ইন্দনদাতাদের চিহ্নত করে আইনের আওতায় আনতে হবে। আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে একটি কুচক্রী মহল আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর পায়তারা চালাবে। সে দিকে প্রসাশনের দৃষ্টি রাখতে হবে। উপজেলা যতপ্রকার চলমান উন্নয়ন প্রকল্প আছে তা অতিদ্রুত বাস্তবায়ন করতে হবে বলে জানান তিনি।

সমাজের মানুষের শান্তিতে বসবাস করার নিশ্চিয়তা দিতে হবে-জিল্লুল হাকিম

আপডেট সময় : ০৯:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩