ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

শোক সংবাদ

সিরাজুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৪:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ১৩৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা কোরবান আলী ফকির (৮৯) বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজবাড়ী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফকির মোঃ নুরুজ্জামান ও মেজর (অবঃ) ফারুকুজ্জামান ফকিরের পিতা এবং যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখের নানা।

রবিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।

সোমবার সকাল ১১ টায় গোয়ালন্দ সমির মোল্লা ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে তাকে পৌরসভার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

গতবছর বাবা দিবসে যুগান্তরের বিশেষ আয়োজনে একজন সফল ও সংগ্রামী বাবা হিসেবে কোরবান আলী ফকিরকে নিয়ে বিশেষ সচিত্র সংবাদ প্রকাশিত হয়েছিল। তার মৃত্যুতে রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি এবং গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

শোক সংবাদ

আপডেট সময় : ০৪:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩