ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শুভ জন্মদিন, চিত্র নায়িকা রোজিনা

মাসুদুর রহমান রুবেল, ঢাকা
  • আপডেট সময় : ১২:১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ২২৪ বার পঠিত

শুভ জন্মদিন, চিত্র নায়িকা রোজিনা।
পুরো নাম রওশন আরা,ডাক নাম রেনু।

বাংলাদেশ এবং পশ্চিম বাংলার সিনেমা প্রেমী মানুষ যাকে এক নামেই চিনে । বাংলাদেশে চলচ্চিত্রের সোনালী সময়ে যে ক’জন নায়িকা শীর্ষ স্থানে অধিষ্ঠিত হয়েছিলেন তাঁদের একজন রোজিনা।

তাঁর প্রায় তিনশত ছবির মধ্যে রয়েছে অসংখ্য বানিজ্য সফল ছবি, আবার নান্দনিকতায় বেশ কিছু চলচ্চিত্র পেয়েছে প্রশংসা।

তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার সহ আরও বেশ কিছু দেশি বিদেশি পুরস্কার।

পাশাপাশি তিনি একজন প্রযোজক এবং নাট্য নির্মাতা। তাঁর পরিচালিত বেশির ভাগ নাটক এবং টেলিফিল্ম সাহিত্য নির্ভর। এ ক্ষেত্রেও তিনি হয়েছেন প্রশংসিত।

সম্প্রতি চলচ্চিত্র পরিচালনা করছেন তিনি। ছবির নাম “ফিরে দেখা”। মুক্তিযুদ্ধের সময় রাজবাড়ী এলাকার একটি ঘটনাকে অবলম্বন করে রোজিনা নিজেই লিখেছেন এর কাহিনী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হয়েছে ছবিটি। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের মেম্বার হয়েছেন তিনি।

মায়ের উত্তরাধিকার সূত্রে গোয়ালন্দ এলাকায় পাওয়া একখন্ড জমিতে তিনি মিশরীয় স্থাপত্যকলায় একটি মসজিদ নির্মাণ করে, তা ওয়াকফ করে দিয়েছেন।

২০ এপ্রিল ১৯৫৫ সালে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন রোজিনা। জন্মদিনের শুভেচ্ছা এই গুনী শিল্পীকে।

ট্যাগস :

শুভ জন্মদিন, চিত্র নায়িকা রোজিনা

আপডেট সময় : ১২:১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩