শিসা তৈরির কারখানায় অভিযানে জরিমানা
- আপডেট সময় : ০৪:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ২৪৩ বার পঠিত

রাজবাড়ী বালিয়াকান্দিতে শিসা তৈরির কারখানা অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা,রাজবাড়ী বালিয়াকান্দিতে পুরাতন ব্যাটারি আগুনে জালিয়ে শিসা তৈরি করার কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা, মালামাল জব্দ ও ৪ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ১৫ অক্টোবর ( রবিবার) দুপুরে বালিয়াকান্দি উপজেলা বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) হাসিবুল হাসান।
এলাকা বাসি জানান প্রায় ২০-২৫ দিন আগে বালিয়াকান্দি উপজেলা বহরপুর ইউনিয়নে বাঘুটিয়া গ্রামে কারখানা স্থাপন করেন নওগা জেলার শহিদুল ইসলাম। তিনি সেখানে ২৫-৩০ জন শ্রমিক দিয়ে রাতের বেলায় পুরাতন ব্যাটারি জ্বালিয়ে শিসা তৈরি করে আসছিল। এতে বিষাক্ত ধোয়ায় বাঘুটিয়া এলাকায় ও আসে- পাশের ফসল, গরু – ছাগল ও মানুষের ক্ষতি হচ্ছিল। অবৈধ কারখানা বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসি।
বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) হাসিবুল হাসান জানান, এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে ও থানা পুলিশের সহযোগিতায় শিসা তৈরির কারখানা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ও ৪ দিনের মধ্যে অপসারণের নির্দেশ প্রদান করা হয়েছে।


















