ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শিক্ষার্থীদের করা মামলায় রাজবাড়ীতে ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেফতার

কামাল হোসেন- রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৭:২৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ১৮৩ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য ও বরাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সহিদুজ্জামান রাজা (৩৯) গ্রেফতার হয়েছেন।

তিনি পূর্ব ভবদিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেন মোল্লার ছেলে।রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান জানিয়েছেন, গত ৩০ আগস্ট রাজবাড়ী থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলা দায়ের করা হয়।

ওই মামলার প্রাথমিক তদন্তে মোঃ সহিদুজ্জামান রাজার বিরুদ্ধে মামলার ঘটনার সাথে সংশ্লিষ্টতার পর্যাপ্ত প্রমাণ পাওয়ায় বৃহস্পতিবার রাত ১টার দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

তিনি আরও জানিয়েছেন, মামলার তদন্ত চলমান থাকায় তাকে জেল হাজতে রাখা প্রয়োজন। তিনি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে, যা তদন্তে বাধা সৃষ্টি করতে পারে। গ্রেফতারের পর তাকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

শিক্ষার্থীদের করা মামলায় রাজবাড়ীতে ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৭:২৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪