ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসকের বাণী

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ১০:৪২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৯৪ বার পঠিত

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসকের বাণী

একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় জীবনে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ এক অধ্যায়। আজকের এ দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল ভাষা সৈনিককে। ১৯৫২ সালের এ দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরও অনেকে। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল বাংলা বর্ণমালা, আমাদের মায়ের ভাষা। বাঙালি জাতিসত্তা বিকাশে যে সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ঘাত-প্রতিঘাত পার হয়ে ‘২৪ এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র-জনতা আবারও প্রমাণ করেছে যে এ দেশের মানুষ দেশের জন্য হাজার বার জীবন দিতেও পিছপা হবেনা। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে অন্তহীন প্রেরণার উৎস।

অমর একুশের রক্তস্নাত সেই গৌরব আজ বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের প্রতিটি দেশের মানুষের প্রাণে পৌঁছে গেছে। আজ সারা বিশ্বের সকল নাগরিকের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার প্রেরণা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে বাংলাদেশ আজ বিশ্বের ইতিহাসে সমহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

একুশ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ‘২৪ এর গণঅভ্যুত্থানের অনুপ্রেরণায় দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন, জনসাধারণের সমঅধিকার নিশ্চিতকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ব-মহান শহিদ দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।

সুলতানা আক্তার
জেলা প্রশাসক রাজবাড়ী

ট্যাগস :

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা প্রশাসকের বাণী

আপডেট সময় : ১০:৪২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫