ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

শরণখোলার বর্ষীয়ান রাজনীতিবিদ মোজাম্মেল হোসেনে’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

মোঃ শাহাদাত হোসাইন-শরণখোলা, বাগেরহাট:
  • আপডেট সময় : ০১:৫৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ৩৪৯ বার পঠিত

বাগেরহাটের শরণখোলা উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা মরহুম মোজাম্মেল হোসেন হাওলাদার এর প্রথম মৃত্যু বার্ষিকী আজ।

মোজাম্মেল হোসেনে’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কারনে তিনি আজও অমর হয়ে আছেন শরণখোলা উপজেলাবাসীর হৃদয়ে।

মরহুম মোজাম্মেল হোসেন হাওলাদার ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন। পরবর্তীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে অংশ নেন এবং সুন্দরবনে বিভিন্ন গেরিলা যুদ্ধ ও নৈহাটি ক্যাম্প ইনচার্জের দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সুনাম অর্জন করেছেন এবং বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জনসেবা করার লক্ষ্যে তিনি ১৯৮৪ সালে ২৭ শে ডিসেম্বর প্রথমবারের মতো সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি সাউথখালী তথা শরণখোলাবাসীর হৃদয়ে জায়গা করে নেন। পরবর্তীতে তিনি ১৯৮৭,১৯৯২,১৯৯৫,২০১১, ২০১৬ এবং ২০২১ সালে ষষ্ঠবারের মতো তিনি সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়াও তিনি তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমেটির সভাপতি ও শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি তার জীবদ্দশায় শরণখোলা উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে সম্মুখ থেকে নেতৃত্ব প্রদান করেছেন।

তার এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটে ২০২৩ সালের ৭ই মার্চ দুপুরে। এদিন তিনি খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট অ্যাটাকজনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শরণখোলার বর্ষীয়ান রাজনীতিবিদ মোজাম্মেল হোসেনে’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট সময় : ০১:৫৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪