ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

শরণখোলায় ঘূর্ণিঝড় মিধিলা’র প্রভাবে আমন ধানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা

মোঃশাহাদাত হোসাইন- শরণখোলা(বাগেরহাট):
  • আপডেট সময় : ০৭:১৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ১১২ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলা’র প্রভাবে উপকুলীয় অঞ্চল বাগেরহাটের শরণখোলায় আমন ধানের ব্যাপক ক্ষতিসহ খেসারি ও সবজিতে কৃষকরা লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হবে। গত ১৭ নভেম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলা’র প্রভাবে সারাদেশে গুড়ি গুড়ি বৃষ্টিসহ দমকা বাতাস সৃষ্টি হওয়ায় ফসলের মাঠ হাটু পরিমাণ পানিতে নিমজ্জিত হয়। এছাড়া কোথাও কোথাও গাছপালা ভেঙে বাড়ি ঘরের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শরণখোলা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪ টি ইউনিয়নের ৯ হাজার ১৭০ হেক্টর জমিতে আমন চাষ হয়। এরমধ্যে ৪৬০ হেক্টর জমির ধান বাতাসে শুয়ে পড়ে এবং হাটু পরিমাণ পানিতে নিমজ্জিত আছে। এছাড়া ৫ হাজার ৩০ হেক্টর জমিতে খেসারি বপন করা হলেও তার মধ্যে ৪৩০ হেক্টর পানিতে তলিয়ে যায়, ৩০ হেক্টর জমিতে সবজি চাষ করা হলেও দুদিনের বৃষ্টিতে তার ব্যাপক ক্ষতি হয়েছে অন্যদিকে ১০ হেক্টর জমিতে পানের বরজ চাষ করা হলেও তারও ব্যাপক ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তবে ক্ষতির পরিমাণ আরো বাড়বে কিনা ২/১ দিনের মধ্যে জানা যাবে। উপজেলা রাজাপুর গ্রামের বাসিন্দা কৃষক কেষব হাওলাদার, জব্বার হাওলাদার, সাউথখালী গ্রামে কৃষক দুলাল হাওলাদার, বকুলতলা গ্রামের কৃষক তৈয়ব আলী বলেন, এবছর যথা সময় বৃষ্টি ঠিকমতো হওয়ায় আমনের বাম্পার ফলন হয়েছিল কিন্তু দুর্ভাগ্য ঘূর্ণিঝড় মিথিলার আঘাতে ধান শুয়ে পড়ায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, এবছর আমনের বাম্পার ফলন হয়েছিল কিন্তু ঘূর্ণিঝড় মিধিলা’র প্রভাবে বৃষ্টি ও বাতাসে ধানের ব্যাপক ক্ষতি হওয়া সম্ভাবনা রয়েছে। এছাড়া উপজেলার সাউথখালী আশার আলো মসজিদ সংলগ্ন এলাকায়, বগি, চালিতাবুনিয়া এলাকায় গাছ পড়ে কিছ%A

শরণখোলায় ঘূর্ণিঝড় মিধিলা’র প্রভাবে আমন ধানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা

আপডেট সময় : ০৭:১৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩