ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে শুরু করেছে

মো.হাসমত উল্লাহ-লালমনিরহাট:
  • আপডেট সময় : ১০:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ১৩৬ বার পঠিত

উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে তিস্তা নদীতে পানি প্রবাহ বেড়ে বিপৎসীমা অতিক্রম করলেও তা নিচে নামতে শুরু করেছে। ফলে তিস্তা নদীর বাম তীরে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে।

(২৬ আগস্ট)২০২৩ইং শনিবার দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ০৫ মিটার। যা (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ মিটার) বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে শুক্রবার (২৫ আগস্ট) পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যায় পানিবন্দি হয়ে পড়েছিল বামতীরের জেলা লালমনিরহাটের হাজার হাজার পরিবার।ব্যারেজ ও নদী তীরবর্তী মানুষ গত কয়েকদিন থেমে থেমে ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে যায়। পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে।

নদীপাড়ের মানুষজন জানায়, পানি বেড়ে যাওয়ার কারণে তিস্তা নদীর বাম তীরে লালমনিরহাট জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চলের আবাদকৃত ফসলের ক্ষেতে পানি উঠেছে। নিম্নাঞ্চলের পরিবারগুলো পানিবন্দি হয়ে পড়ছে। যার সংখ্যা ক্রমে বাড়তে থাকে। বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানও ডুবে গেছে বন্যার পানিতে। তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়।

শনিবার পানি বিপৎসীমার নিচে নেমে আসে। ফলে লালমনিরহাটের ৫ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বৃষ্টি থাকায় পানি ধীর গতিতে নেমে যাচ্ছে। ফলে পানিবন্দি পরিবারগুলো মুক্তি পেতে বেশ সময় লাগছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তা ব্যারেজ ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা,বলেন উজানে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তার পানি প্রবাহ বেড়েছে। সবগুলো জলকপাট খুলে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে। শুক্রবার সকাল ৯টায় বিপৎসীমা অতিক্রম করে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহিত হয়। ফলে নিম্নাঞ্চল ডুবে যায়। পরে উজানের ঢেউ কমে আসায় পানি প্রবাহ বিপৎসীমার নিচে নেমে এসেছে। লালমনিরহাটে বন্যা পরিস্থিতি উন্নতি ঘটেছে।

ট্যাগস :

লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে শুরু করেছে

আপডেট সময় : ১০:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩