রাজবাড়ী -২ আসনের স্বতন্ত্র প্রার্থী হলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা নুরে আলম সিদ্দিক হক
- আপডেট সময় : ১০:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ১৩২ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পদ্নাকন্যা খ্যাত রাজবাড়ী -২( পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) উপজেলা আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিক।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করছেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি সভাপতি নুরে আলম সিদ্দিকী হক।
বর্তমানে এ আসনে রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা ভিন্ন। দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় মাঠে কমই দেখা যাচ্ছে। বিএনপি জামাতের নেতা কর্মীদের। আসনটি এখন ক্ষমতাসীন দল, আওয়ামীলীগের দখলে।
বর্তমান বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি সভাপতি নুরে আলম সিদ্দিকী হক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী – ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেও তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা।
রাজবাড়ী -২( পাংশা, বালিয়াকান্দি, কালুখালী) আসনে আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি সভাপতি নুরে আলম সিদ্দিকী হক।
নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা কৃষকরত্ন শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে রাজবাড়ী -২ ( পাংশা বালিয়াকান্দি ও কালুখালী) আসনে নিয়মিত উঠান বৈঠক ও জনসংযোগ করে আসছেন তিনি ।
তিনি মাত্র ২১ বছর বয়সে মৃগী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দ্বায়িত্ব পালন করেন। ২০০৪-২০১৭ সাল পর্যন্ত টানা ১৩ বছর রাজবাড়ী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
নুরে আলম সিদ্দিকী হক বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে মাঠে আছি। এলাকায় তৃণমূলের নেতা-কর্মী তথা মাটি ও মানুষের সঙ্গে আমার রয়েছে নিবিড় সম্পর্ক। মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন শুধু মনোনয়ন পেলেই হবে না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে , শেখ হাসিনার ভাবনার আলোকে এ আসনে তৃণমূল ও সত্যিকার জনমতের ভিত্তিতে তিনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। ইনশাল্লাহ আমি জয়লাভ করতে সক্ষম হব।
তিনি বলেন তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে দলকে গতিশীল এবং শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ নির্মানের রাজবাড়ী জেলা গড়তে হবে সমযোপযোগী সিদ্ধান্ত।


















