সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী ভাজনচালায় শারদীয় দুর্গোৎসবে শত নারীকে শাড়ি বিতরণ
ইমরান হোসেন- রাজবাড়ী :
- আপডেট সময় : ০২:৫৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩৬ বার পঠিত

রাজবাড়ীর ভাজনচালায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক সনাতনী হতদরিদ্র নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ভাজনচালা শীতলা কালী মন্দির প্রাঙ্গণে “আমরা সনাতনী যুবক রাজবাড়ী”সংগঠনের আয়োজনে এ শাড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব কুমার সাহা।
এসময় আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক সুমন কুমার সাহা, পরিমল কুমার সরকার,রাজেশ কুমার মণ্ডল, অনিল চন্দ্র দাস, রতন কুমার দাস, গৌরাঙ্গ সরকার, মাধব কুমার রায় প্রমুখ।
আয়োজকরা জানান,ধর্মীয় উৎসবকে ঘিরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। প্রতি বছরই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে হতদরিদ্র মানুষের মাঝে পোশাকসহ নানা সহায়তা দিয়ে আসছে।




















