সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী ভবদিয়া আজহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
ইমরান হোসেন মনিম -রাজবাড়ী:
- আপডেট সময় : ১০:১৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৬ বার পঠিত

রাজবাড়ী জেলা সদরের বরাট ইউনিয়নের ভবদিয়ার ঐতিহ্যবাহি আজহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে আজহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন ও বক্তৃতা করেন রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ,আজহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কবিরউদ্দিন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সেহরাব,বরাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আরশাদ আলী সরদার,সাধারন সম্পাদক মো. ফরিদ উদ্দিন শেখ প্রমূখ।


















