রাজবাড়ীর বিভিন্ন ইউনিয়নে এমপি প্রার্থী মান্নান মুসল্লীর মতবিনিময় ও গণসংযোগ
- আপডেট সময় : ১২:২০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ৪৯২ বার পঠিত

আসন্ন সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকমাস বাকি।এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মতবিনিময় সভা,উঠানবৈঠক,আলোচনাসভা,জনসভা করছেন। এরই আলোকে রাজবাড়ী- ১ আসন থেকে মূলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশ্ব জাকের মঞ্জিলের ব্যানারের পক্ষ থেকে সদর উপজেলা ও গোয়ালন্দ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও গ্রামীন বিভিন্ন হাট বাজারে মতবিনিময় সভা,গণসংযোগ ও লিফলেট বিতরণ করে ভোট চাইছেন।
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাম্মনদিয়া,মরডাঙ্গা,ভান্ডারিয়া পাঁচুরিয়া বাজার,খানখানা পুুর, বানিবহ ইউনিয়নের লক্ষনদিয়া,লক্ষিনারায়নপুর, কৈডাঙ্গা,নিচপাড়া সহ বিভিন্ন স্থানে মতবিনিময় ও গণসংযোগ করেন।
এসময় তিনি ভোটারদের কাছে ভোট চান তাদের কথা শোনেন। আগামী সংসদ নির্বাচনে তিনি এমপি পদে নির্বাচন করবেন,তাই সকলের কাছে তাদের মূল্যবান ভোটটি তাকে দেওয়ার জন্য অনুরোধ করেন।সংসদ সদস্য হতে পারলে তিনি মেহেনতি ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করবেন বলে জানান।




















