রাজবাড়ীর বানিবহে বিদ্যুপৃষ্ঠে নসিমন চালক নিহত, আহত -১
- আপডেট সময় : ১১:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২৩২ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার বানিবহে বিদ্যুস্পৃষ্ঠে হান্নান (৪০) নামের এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নাছির (৩০) নামের এক ভাঙ্গারি ব্যবসায়ী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হান্নান বানিবহ ইউনিয়নের আয়নালের ছেলে। এবং আহত নাছির একই ইউনিনের মিজানের ছেলে।
বানিবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছাঃ শেফালী আক্তার জানান, বানিবহ ইউনয়নের ১নং ওয়ার্ডের ফারুকের বাড়ীতে নষ্ট পাওয়ার টিলার কিনতে ভাঙ্গারি ব্যবসায়ী নাছির একটি নসিমন নিয়ে যায়। নসিমনে পাওয়ার টিলারটি উঠিয়ে বাড়ী থেকে বের হওয়ার সময় একটি বাঁশের বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে। এ সময় খুটিটি ভেঙ্গে গাড়ির ওপর পরে।
এসময় বিদ্যুতের তার লিকেজ থাকায় তারা দুজনই বিদ্যুতায়িত হয়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নসিমন চালক হান্নান’কে মৃত ঘোষনা করেন। এবং আহত নাছিরকে হাসপাতালে ভর্তি করা হয়।


















