ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীর পাংশায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার

মো: শামীম হোসেন - পাংশা (রাজবাড়ী) :
  • আপডেট সময় : ০১:০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ২১৯ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর পাংশায় স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই স্কুল শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে।

রোববার (১৫জুন) বেলা ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামের একটি পানের বরজের মধ্যে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার দুই শিক্ষার্থী বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত দুই যুবক হলেন, মো. হাসমত আলী(১৮) ও সিহাব মন্ডল(১৭)।

অভিযুক্ত সিহাব মন্ডল কসবামাজাইল ইউনিয়নের কুঠি-মালিয়াট গ্রামের উজ্জল মন্ডলের ছেলে ও হাসমত আলী একই গ্রামের জেহের আলীর ছেলে ।

ভুক্তভোগী ওই দুই শিক্ষার্থীরা বলেন, আমরা স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলাম। এ সময় নওড়া বনগ্রাম এলাকায় এলে সিহাব ও হাসমত আমাদের পথ আটকে দাড়ায়। পরে তাদের পকেট থেকে ব্লেড বের করে আমাদের ভয় দেখিয়ে পাশেরে একটি পানের বরজের মধ্যে নিয়ে তারা দুইজন আমাদের দুইজনকে ধর্ষণ করে। পরে আমাদের ভয় দেখায় এই কথা কাউকে বললে আমাদের মেরে ফেলা হবে।
ধর্ষণের শিকার এক শিক্ষার্থীর বাবা বলেন, প্রকাশ্য দিবালকে আমার মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করা করেছে। ধর্ষকের বিচার চাই। এ বিষয়ে আমি থানায় মামলা করব।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ভিকটিমের পরিবার থানায় অভিযোগ দিতে এসেছেন। অভিযোগের কার্যক্রম প্রক্রিয়াধিন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজবাড়ীর পাংশায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার

আপডেট সময় : ০১:০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫