রাজবাড়ীর দৌলতদিয়ায় সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়ায় সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার বিকালে গোয়ালন্দ উপজেলা যুবলীগ ও কৃষকলীগের আয়েজনে চর দৌলতদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভায় গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ,গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব,জেলা মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী, গোয়ালন্দ পৌরসভা সাবেক মেয়র মো. শেখ মো. নিজাম, দৌলতদিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল,জেলা চালক লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপু, দৌলতদিয়া ২ নং ওয়ার্ডের সদস্য মো. আশরাফুল ইসলাম আশরাফ প্রমুখ।


















