রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে ২ জন মানব পাচারকারী গ্রেফতার
- আপডেট সময় : ১১:০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ১৫৩ বার পঠিত

রাজবাড়ীর দৌলতদিয়ায় মানব পাচারের সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানা পুলিশ উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া খিচুরি পট্টির নিষিদ্ধ পল্লীতে থাকা চম্পা বাড়ীওয়ালীর বাড়ীতে অভিযান পরিচালনা করে যৌন কাজে নিযুক্ত করার উদ্দেশ্যে এ দুইজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চর চন্দ্রা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন জাহিদ(৩৫),অপরজন বগুরা জেলার শেরপুর উপজেলার যমুনাবাড়ী কৃষ্ণপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন।বর্তমানে জসিম ঢাকা জেলার ধামরাই এলাকায় বসবাস করেন।
আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মানবপাচার মামলা দায়ের করা হয়েছে।মামলা দায়েরের পর রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান,গোপন সংবাদ পেয়ে আমার পুলিশ ফোর্স পাঠাই। পুলিশ দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীর একটি বাড়ি থেকে দুই জনকে মানব পাচারের সময় গ্রেপ্তার করে।পরে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয় আসামীদের।


















