রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষন অভিযানে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ৩২৯ বার পঠিত

২০২৩-২০২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষন অভিযান -২০২৩ উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উড়াকান্দা বাজার সংলগ্ন রিসোর্ট প্রঙ্গনে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্ব পর্যন্ত ২২ দিন সময়ে পদ্মায় ইলিশ আহেরন,পরিবহন,সংরক্ষন ও মজুদ, বাজারজাতকরন, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ দন্ডনীয় অপরাধ বিষয়ে এ সভা করা হয়। এ সময়ে নদীতে জেলেদের জাল দিয়ে সব ধরনের মাছ না ধরতে অনুরোধ জানানো হয়।এ ২২ দিন বন্ধ সময়ে প্রত্যেক জেলেদের অভিযানের আগে ২৫ কেজি করে চাল বিতরন করা হবে বলে জানান।
সভায় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন ইয়াসমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান,সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল,সূর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোস্তফা আল রাজীব,সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জনি খান,বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী সামসুদ্দিন,বরাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন প্রমূখ।




















