ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

রাজবাড়ীতে ভিজিএফের চাল না পেয়ে ক্ষুব্ধ জেলেরা

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১১৮ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ী সদর উপজেলায় ভিজিএফ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন কার্ডধারী জেলেরা।

সোমবার (২৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মৎস্য অফিসের সামনে শতাধিক জেলে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা ‘প্রকৃত জেলে হয়েও চাল পাচ্ছি না’—এমন স্লোগান দেন এবং দ্রুত তালিকা সংশোধনের দাবি জানান।

সরকার প্রতিবছর জাটকা আহরণ নিষিদ্ধকালীন সময়ে নিবন্ধিত মৎস্যজীবী পরিবারগুলোকে ভিজিএফ কর্মসূচির আওতায় দুই ধাপে মোট ১৬০ কেজি চাল (প্রতি ধাপে ৮০ কেজি) দিয়ে থাকে। কিন্তু এবারের তালিকা থেকে অনেক জেলে বাদ পড়ায় অসন্তোষ দেখা দিয়েছে।

ভবানীপুর গ্রামের জেলে কমল বিশ্বাস বলেন, “গত বছর আমি এই চাল পেয়েছি। বৈধ মৎস্যজীবী কার্ডও রয়েছে আমার। অথচ এবার নামই নেই তালিকায়। আমরা পুরুষানুক্রমে মাছ ধরেই সংসার চালাই। এটি খুব বড় অন্যায়।”

লক্ষীকোল গ্রামের আরেক জেলে সালাম মণ্ডল বলেন, “নদীতে ইলিশ ধরতে দেওয়া হয় না, আবার সরকারি সহায়তাও বন্ধ। গত বছর চাল পেয়েছি, এবার বাদ পড়েছি। অথচ ভ্যানচালক, মুদি দোকানদাররা তালিকায় থেকে চাল পাচ্ছে। এটা কেমন বিচার?”

জেলেদের অভিযোগ, তালিকা তৈরিতে অনিয়ম ও রাজনৈতিক প্রভাব পড়েছে। তাদের দাবি, প্রকৃত জেলেদের বাদ দিয়ে সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার। তিনি বলেন, “গত বছর আমরা ২,১০০ জন জেলের জন্য বরাদ্দ পেয়েছিলাম। এবার তা কমে দাঁড়িয়েছে ১,৪০০ জনে। তাই প্রায় ৭০০ জন বাদ পড়েছেন। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। বরাদ্দকৃত তালিকা কেন্দ্রে থেকে নির্ধারিত হয়।”

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ভবিষ্যতে বরাদ্দ বাড়ানোর অনুরোধ জানানো হবে।

এদিকে চাল না পেয়ে বিক্ষুব্ধ জেলেরা জানান, দাবি পূরণ না হলে তারা আবারও বিক্ষোভে নামবেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেবেন।

রাজবাড়ীতে ভিজিএফের চাল না পেয়ে ক্ষুব্ধ জেলেরা

আপডেট সময় : ০৫:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫