ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে ব্যক্তিগত জমি ও সরকারি হালট দখলের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা,রাজবাড়ী :
  • আপডেট সময় : ১১:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১৬০ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মল্লিক পাড়া এলাকায় এক নারীর ব্যক্তিগত জমি ও সংলগ্ন সরকারি হালট দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী হারুন মাস্টার, ইমদাদুল ও নজরুলের বিরুদ্ধে।

ভুক্তভোগী আনোয়ারা বেগম রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, “তিন রাস্তার মোড়ে আমার ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে। এর পাশে একটি সরকারি হালটও আছে।

দীর্ঘদিন বিরোধ চললেও ২৬ জুন তারা জোরপূর্বক বাঁশের বেড়া দিয়ে ড্রাম ট্রাকযোগে বালু ফেলে জমি ও সরকারি জায়গাটি ভরাট করতে থাকে। এমনকি সরকারি বাঁশঝাড় ও বিভিন্ন গাছপালা কেটে নিয়েছে। এখন জমি দখলের পাঁয়তারা করতে গিয়ে একের পর এক মামলা দিয়ে আমাকে হয়রানি করছে।”

অভিযুক্ত হারুন মাস্টার অবশ্য দাবি করেন, “ওই জমি আমার। আমার জমির ওপর দিয়েই সরকার রাস্তা তৈরি করেছে। আমি শুধু আমার জমিতে বেড়া দিয়েছি এবং মাটি ফেলেছি। কাগজপত্র আমার কাছে আছে, চাইলে দেখাতে পারি।”

এ বিষয়ে খানখানাপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. জনাব আলী জানান, “হারুন মাস্টারের যেই দাগ অনুযায়ী জমির মালিকানা দাবি, সেটি তার নয়। বরং সেখানে বসবাসকারী ভুক্তভোগীদের নামে মালিকানা রয়েছে। আপাতত সেখানে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সঠিক পরিমাপের মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে জমি বুঝিয়ে দেওয়া হবে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সুষ্ঠু তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজবাড়ীতে ব্যক্তিগত জমি ও সরকারি হালট দখলের অভিযোগ

আপডেট সময় : ১১:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫